
রাষ্ট্রপতি শাসিত মণিপুরে এবার বড়সড় সাফল্য পেয়ে সেরাজ্যের পুলিশ। ১১ জন জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে । ইম্পল পূর্ব জেলার খাবেইসোই এলাকা থেকে মেইতেই জঙ্গি গোষ্ঠী কাঙ্গলেইপাক কমিউনিস্ট পার্টি বা কেসিপির চার সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে । ধৃতদের মধ্যে দুজন মহিলা সদস্যও রয়েছে ।
অন্যদিকে কুকি ন্যাশনাল আর্মির সাতজন সদস্যও গ্রেফতার হয়েছে । ধৃত কাছ থেকে হ্যান্ড গ্রেনেড, চিনা ড্রোন, দেশি পিস্তল, ব্যারেল বন্দুক ইত্যাদি বাজেযাপ্ত করা হয়েছে । মূলত ইম্ফল পূর্ব এবং থৌবাল জেলা থেকেই এই জঙ্গিতের গ্রেফতার করা হয়েছে ।
ধৃতদের বিরুদ্ধে অপহরণ, অস্ত্রপাচার, চাঁদাবাজি মামলায় জড়িত থাকার অভিযোগ রয়েছে । উল্লেখ্য, সম্প্রতি ব্যর্থতার দায়ে মণিপুরে মুখ্যমন্ত্রী কুর্সি ছাড়েন বিজেপির এন বীরেণ সিং। এখনও মুখ্যমন্ত্রী নির্বাচন করতে না পারায় রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছে সেখানে।









