
মণিপুরের চুরাচান্দপুর জেলায় চতুর্থ দিনেও শান্তি ফেরে নি বৃহস্পতিবারও দিনভর অশান্তি বহাল ছিল জেলার বিভিন্ন প্রান্তে।
বন্ধ ছিল দোকানপাট, স্কুল-কলেজও। জানা গিয়েছে,মঙ্গলবার রাত থেকে চুরাচান্দপুরে মার ও জ়োমি জনজাতির মধ্যে সংঘর্ষ শুরু হয়।ছোড়া হয় পাথর, ভাঙচুর চালানো হয় বহু যানবাহনেও।কোথাও কোথাও গোলাগুলিও চলে।এ সবের মাঝেই জ়োমিদের গুলিতে লালরোপুই পাখোয়াঙটে নামে এক মার প্রৌঢ় নিহত হন।আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর।পাশাপাশি, ওই ঘটনায় দুই গোষ্ঠী মিলিয়ে বেশ কয়েক জন আহতও হন বলে পুলিশ সূত্রে খবর।এর প্রতিবাদে নতুন করে বন্ধ ডাকেন মারেরা।বন্ধ সফল করতে জেলার বিভিন্ন প্রান্তে শুরু হয় উত্তেজনা।বন্ধ করে দেওয়া হয় স্কুল-কলেজ।শেষমেশ বন্ধ ঘোষণার কয়েক ঘণ্টার মাথায় জনগণের কাছে শান্তিরক্ষার আবেদন জানান বিধায়কেরা।একটি যৌথ বিবৃতিতে শান্তির আহ্বান জানায় চুরাচান্দপুর জেলার কুকি,জ়োমি এবং মার জনজাতির অন্তত ১২টি সংগঠন। ভবিষ্যতে পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য একটি যৌথ শান্তি কমিটিও গড়া হয়।
অন্য দিকে, জেলায় অশান্তি রোধ করতে পতাকা নিয়ে মিছিল করেছেন নিরাপত্তাকর্মীরাও। উল্লেখ্য, চুরাচান্দপুর মূলত জ়োমি সম্প্রদায়ের আবাসস্থল।




