ড্রোন হামলায় অশান্ত মণিপুর, উদ্ধার অস্ত্র 

0
134
ছবি : সংগৃহীত
নতুন বছরেও ড্রোন হামলায় ফের অশান্ত মণিপুর। বৃহস্পতিবার পুলিশ জানিয়েছে, ড্রোন-হামলা হয়েছে পশ্চিম ইম্ফলের কংচুপ ফায়েং গ্রামে। ড্রোনের সাহায্যে ফেলা হয়েছে পর পর দু’টি বোমা।
চলতি বছরে মণিপুরে এটিই প্রথম ড্রোন হামলা। তবে ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি বলে জানিয়েছে পুলিশ।জানা গিয়েছে, কংচুপ ফায়েং গ্রামের অস্থায়ী পুলিশ ব্যারাক থেকে মাত্র ১৫ ফুট দূরে ওই ড্রোন হামলা হয়েছে। বিস্ফোরণের স্থল থেকে বোমার প্রপেলার খুঁজে পেয়েছে পুলিশ।  ঘটনাস্থল সরেজমিনে খতিয়ে দেখতে পৌঁছয় ফরেন্সিক বিশেষজ্ঞদের একটি দল।গত তিন দিন ধরেই এলাকায় বেশ কয়েকটি ড্রোন উড়তে দেখেছিলেন স্থানীয়েরা। তাঁরা ভেবেছিলেন ওগুলি নজরদারি ড্রোন। কিন্তু ওই ড্রোনের মাধ্যমেই নিক্ষেপ করা হয় বোমা।অন্যদিকে, বিষ্ণুপুর জেলার আইগেজাং এবং লেইমারাম ওক-চিংয়ের সীমানা এলাকা থেকে বেশ কিছু অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে রাজ্য ও কেন্দ্রীয় নিরাপত্তাবাহিনীর যৌথ দল।
বাজেয়াপ্ত করা হয়েছে একটি স্নাইপার রাইফেল, একাধিক সেল্ফ লোডিং রাইফেল, ৩৬টি গ্রেনেড এবং একটি মর্টার টিউব লঞ্চার। অশান্তির আশঙ্কায় শনিবার থেকে কার্ফু জারি করা হয়েছে কাংপোকপি জেলার গেলজাংয়ে।