গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National প্রধানমন্ত্রীর সফরের আগেই মণিপুরে কুকি-কেন্দ্র বোঝাপড়া

    প্রধানমন্ত্রীর সফরের আগেই মণিপুরে কুকি-কেন্দ্র বোঝাপড়া

    0
    114
    ছবি সৌজন্যে : ফাইল
    আগামী ১৩ সেপ্টেম্বর মণিপুর সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী মোদী। তার আগেই কুকিদের দু’টি সংগঠনের সঙ্গে চুক্তি সেরে ফেলেছে কেন্দ্র। তার পরেই কুকি-জো কাউন্সিল ঘোষণা করেছে যে, এ বার থেকে যাত্রী ও প্রয়োজনীয় সামগ্রীর অবাধ চলাচলের জন্য ২ নম্বর জাতীয় সড়ক খুলে দেওয়া হবে।
    নিরাপত্তা বাহিনী যাতে শান্তি বজায় রাখতে পারে, সেই প্রচেষ্টায় তারা পূর্ণ সহযোগিতা করবে। তবে কুকিরা সংঘাতের পথ থেকে সরে এলেও এখন কেন্দ্রের চিন্তার কারণ নাগা জনগোষ্ঠীর মানুষেরা। কারণ নাগাদের সংগঠন সংযুক্ত নাগা কাউন্সিল ৮ সেপ্টেম্বর থেকে বাণিজ্য বয়কটের ডাক দিয়েছে। ২ নম্বর জাতীয় সড়ক মণিপুরের নাগা অধ্যুষিত এলাকাগুলির উপর দিয়েও গিয়েছে।
    মেইতেই অধ্যুষিত ইম্ফল উপত্যকাকে রাজ্যের বাকি অংশের সঙ্গে যুক্ত করেছে যে রাস্তাগুলি, সেগুলির অধিকাংশই সেনাপতি, উখরুলের মধ্যে নাগা অধ্যুষিত এলাকার উপর দিয়ে গিয়েছে। ফলে নাগাদের বাণিজ্য বয়কটের ডাক নিয়ে চিন্তিত প্রশাসন। সে ক্ষেত্রে পণ্য পরিবহণ তো বটেই, স্বাভাবিক যান চলাচলও স্তব্ধ হয়ে যেতে পারে।