
মণিপুরে কুকি-মেইতেইদের সংঘর্ষের ঘটনায় ভাইরাল অডিও নিয়ে ফরেন্সিক রিপোর্ট তলব করেছে সুপ্রিম কোর্ট। যদিও ওই অডিয়োর সত্যতা যাচাই করেনি এস নিউজ।
কুকিদের দাবি, ওই টেপে মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং নিজমুখে স্বীকারোক্তি রয়েছে গোষ্ঠীসংঘর্সের ঘটনায়। সেই অডিয়ো টেপ নিয়েই এ বার পদক্ষেপ করেছে শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের নির্দেশ, টেপটি পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা করে রিপোর্ট জমা দিতে হবে সরকারি ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি -কে।সোমবার বিচারপতি পিভি সঞ্জয় কুমার এবং প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে ওই মামলার শুনানি হয়েছে। শুনানির শুরুতেই বিচারপতি কুমার বলেন, সুপ্রিম কোর্টে আসার পরেই মুখ্যমন্ত্রী বীরেনের নিমন্ত্রণে তাঁর বাড়িতে নৈশভোজে যোগ দিয়েছিলেন। সেক্ষেত্রে কি তিনি শুনানি থেকে সরে দাঁড়াবেন? মামলাকারীর আইনজীবী প্রশান্ত ভূষণ জানান, বিচারপতির বেঞ্চে শুনানি হওয়া নিয়ে তাঁর আপত্তি নেই। শুনানি শুরু হতেই প্রশান্ত দাবি করেন, বেসরকারি সংস্থা ট্রুথ ল্যাব্স-এর করা ফরেন্সিক পরীক্ষায় ওই অডিয়ো টেপের কণ্ঠের সঙ্গে মুখ্যমন্ত্রী বীরেনের কণ্ঠস্বরের শতকরা ৯৩ ভাগ মিল পাওয়া গিয়েছে। এর পরেই অডিয়ো টেপটি সরকারি পরীক্ষাগার সিএফএসএল-র হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছে দুই বিচারপতির বেঞ্চ।
অডিয়োটির পুনরায় ফরেন্সিক পরীক্ষা করে সুপ্রিম কোর্টের কাছে দ্রুত রিপোর্ট জমা দিতে হবে তাদের। ২০২৩ সালের মে মাস থেকে মেইতেই এবং কুকি-জো সম্প্রদায়ের মধ্যে হিংসা ঘিরে উত্তপ্ত মণিপুর।
