মণিপুর হিংসায় বিদেশি মদত চলছে : মুখ্যমন্ত্রী 

0
114
chief minister n biren singh
chief minister n biren singh
এখনও মণিপুর হিংসায় বিদেশি মদত চলছে।এমনই অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী বীরেন সিং।গত সপ্তাহে অনুপ্রবেশকারী মায়ানমারের এক কুকি জঙ্গিকে গ্রেফতার করে অসম রাইফেলস।
জঙ্গিগোষ্ঠী কুকি ন্যাশনাল আর্মি ওই সদস্যের পরিচয় জানার পরেই ইম্ফলের প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী বীরেন সিং বলেছেন, মুখ্যমন্ত্রী হিসাবে তিনি বারবার দাবি করেছেন, এই হিংসার পিছনে বিদেশি মদত রয়েছে। তা আবার প্রমাণিত হল।প্রায় দেড় বছর ধরে গোষ্ঠীহিংসায় উত্তপ্ত মণিপুর। এখনও সেখানে শান্তিপ্রতিষ্ঠা করা যায়নি। উত্তর-পূর্বের এই রাজ্যে হিংসার নেপথ্যে মায়ানমার সীমান্ত দিয়ে ঢোকা অনুপ্রবেশকারীদের হাত রয়েছে, এমনটা আগেও জানিয়েছে মণিপুর সরকার। এই অনুপ্রবেশকারীদের মদতেই রাজ্যের পাহাড়ি অঞ্চল এবং কুকি জনজাতি অধ্যুষিত গ্রামগুলিতে মাদক চাষের রমরমা, এমন মতও রয়েছে মণিপুরে। রাজ্যের সংখ্যাগরিষ্ঠ মেইতেই গোষ্ঠীর অভিযোগ, গোষ্ঠীসম্পর্ক থাকার কারণে কুকি জঙ্গিদের একাংশ মায়ানমারে গিয়ে আশ্রয় নিচ্ছেন। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী বীরেন সিংয়ের সীমান্ত বন্ধের এই আর্জিকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।