
পণ রাষ্ট্রীয় মর্যাদায় মুম্বইয়ের জুহুর পবনহংস শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয় অভিনেতা মনোজ কুমারের। এদিন ভারতের জাতীয় পতাকায় মোড়া তাঁর শবদেহ, শববাহী গাড়ি সাজানো হয়েছিল তিন রঙের ফুলের মালায়। শিল্পীকে শেষ শ্রদ্ধা জানাতে শ্মশানে উপস্থিত হন অভিনেতা অমিতাভ বচ্চন ও তাঁর পুত্র অভিষেক বচ্চন। একইভাবে ছেলে আরবাজ খানকে নিয়ে উপস্থিত হন সেলিম খান।
শেষ শ্রদ্ধা জানাতে এসেছিলেন মনোজের দীর্ঘ দিনের বন্ধ প্রেম চোপড়াও। এছাড়াও ছিলেন বিন্দু দারা সিং, রাজা মুরাদ, অনু মালিক, সস্ত্রীক রিতেশ দেশমুখ। প্রেম চোপড়া এদিন বলেছেন, প্রথম থেকেই তাঁরা একসঙ্গে কাজ করছেন। এক দারুন সফর।
২১ ফেব্রুয়ারি মনোজ কুমারকে মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই অম্বানী হাসপাতালে ভর্তি করান হয়। সেখানেই হৃদরোগ আক্রান্ত হয়ে শুক্রবার মৃত্যু হয় তাঁর।
