গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Kolkata ভাইস প্রিন্সিপালকে ফোন মনোজিতের, স্ক্যানারে কল ডিটেলস

    ভাইস প্রিন্সিপালকে ফোন মনোজিতের, স্ক্যানারে কল ডিটেলস

    0
    196
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
    গণধর্ষণের ঘটনার পর থেকে কাদের ফোন করেছিলেন অভিযুক্ত মনোজিৎ মিশ্র। এবার স্ক্যানারে মনোজিতের ফোনের কল ডিটেলস।
    গ্রেফতার হওয়ার আগে কি ঘটনা সম্পর্কে কাউকে জানিয়েছিলেন মনোজিৎ বা তাঁর দুই সহযোগী। এবার তিনজনের কল ডিটেলস খতিয়ে দেখছে পুলিশ। তদন্তে পুলিশ জানতে পেরেছে ২৫ জুন ঘটনার পর পরের দিন ২৬ তারিখ কলেজের ভাইস প্রিন্সিপাল নয়না চ্যাটার্জির  সঙ্গে ফোনে কথা হয় মনোজিতের। ইতিমধ্যেই ২ বার ভাইস প্রিন্সিপালকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। সোমবারও তাঁকে একপ্রস্ত জেরা করেন সিট-র সদস্যরা। এদিকে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ওই দিন কারা কারা কলেজে উপস্থিত ছিলেন তাদের একটা তালিকা তৈরি করেছে পুলিশ। এরকম ১৬ জনকে ধাপে ধাপে জেরা করবেন তদন্তকারী অফিসাররা। সোমবার ৬ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
    এদিকে কসবার আইন কলেজে নির্যাতনের ভিডিও শুধু মনোজিতের মোবাইলেই নয় আরেক অভিযুক্ত প্রমিত মুখোপাধ্যায়ের ফোনেও মিলেছে বলে পুলিশ সূত্রে খবর। তদন্তে নেমে পুলিশ অভিযুক্ত ৩ জনের মোবাইল বাজেয়াপ্ত করেছিল।