গ্রাম থেকে শহর
News & Much More

27.3 C
Kolkata
27.3 C
Kolkata
More
    Home Murshidabad রোহিঙ্গাদের ঢুকিয়ে ১ কোটি ভোট বাড়িয়েছেন মনতাঃ শুভেন্দু

    রোহিঙ্গাদের ঢুকিয়ে ১ কোটি ভোট বাড়িয়েছেন মনতাঃ শুভেন্দু

    0
    383
    ছবি সৌজন্যে : নিজস্ব

    রাজ্যে রোহিঙ্গাদের ঢোকাতেই বিএসএফকে জায়গা দেননি মমতা বন্দ্যোপাধ্যায়। মুর্শিদাবাদের লালবাগের সভা থেকে আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী।

    তাঁর দাবি রোহিঙ্গাদের ঢুকিয়েই এক কোটি ভোট বাড়িয়েছেন তিনি। রাজ্যের বিরোধী দলনেতার কথায় ভোটব্যাঙ্কের স্বার্থে রোহিঙ্গা ঢোকাচ্ছেন মুখ্যমন্ত্রী। তিনি আরও বলেছেন কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য বিএসএফকে জমি দেয়নি রাজ্য। কারণ তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটব্যাঙ্ক নষ্ট হতে পারে। হরিহরপাড়া থেকে আনসারুল বাংলার জঙ্গিরা ধরা পড়েছে। পশ্চিমবঙ্গ পুলিশ নয়, অসমের পুলিশ ধরে নিয়ে গিয়েছে।

    ভোটার লিস্টেও নাম উঠছে জঙ্গিদের। এই জঙ্গিরা আগামী দিনে মুর্শিদাবাদকে শাসন করবে। চারিদিকে বোমা, জঙ্গি ছড়িয়ে পড়েছে।