গ্রাম থেকে শহর
News & Much More

39.9 C
Kolkata
39.9 C
Kolkata
More
    Home Sports রাফিনিয়ার জন্য লোভনীয় প্রস্তাব ম্যানইউর

    রাফিনিয়ার জন্য লোভনীয় প্রস্তাব ম্যানইউর

    0
    126
    ছবি সৌজন্যে : এক্স

    চলতি সিজনে হ্যান্সি ফ্লিকের অধীনে বার্সেলোনা অপ্রতিরোধ্য।বার্সার দুর্দান্ত ছুটে চলার অন্যতম কারিগর দলটির ব্রাজিলিয়ান তারকা রাফিনিয়া। তার সঙ্গে তাই চুক্তি রিনিউ-র আলোচনা চলছে। তবে তাকে পেতে চাইছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড।বার্সেলোনার হয়ে দারুণ সময় কাটানো রাফিনিয়াকে দলে নিতে ৭০ মিলিয়ন ইউরোর লোভনীয় প্রস্তাব তৈরি করেছে ম্যানচেস্টার ইউনাইটেড।

    তবে এই ব্রাজিলিয়ান তারকাকে নিশ্চিতভাবেই এই মুহূর্তে হারাতে চাইবে না বার্সা। কিন্তু ম্যানইউর প্রস্তাব আর্থিক সমস্যায় থাকা বার্সেলোনার জন্য প্রত্যাখ্যান করাও কঠিন হতে পারে।চলতি সিজনে স্প্যানিশ জায়ান্টদের হয়ে ৪২ ম্যাচে ২৭টি গোল করেছেন রাফিনিয়া।এর সঙ্গে সতীর্থদের দিয়ে গোল করিয়েছেন আরো ১৮টি।

    মূলত ক্লাবের বাজে অবস্থার পরিবর্তন করতে শক্তি বাড়ানোর দিকে নজর দিয়েছেন ইংলিশ ক্লাবটি। রিক টেন হাগকে ছাঁটাইয়ের পর কোচ রুবেন আমোরিমের অধীনেও ভাগ্য খোলেনি তাদের। আগামী সিজনে চ্যাম্পিয়ন্স লিগ তো দূরের কথা অন্য কোনো ইউরোপিয়ান প্রতিযোগিতায় সুযোগ পাওয়াও কঠিন।