
এসএসসি পরীক্ষায় ভিন রাজ্যের পরীক্ষার্থীদের অংশগ্রহণ নিয়ে বিজেপিকে আক্রমণ করেছে তৃণমূল। দলের নেতা কুণাল ঘোষ লিখেছেন বাংলায় এসএসসি পরীক্ষায় যোগীরাজ্য সহ ডবল ইঞ্জিন সরকারের রাজ্যের কর্মপ্রার্থীরা।
অনেকে বলছেন ওখানে চাকরি নেই, ঠিকমত পরীক্ষা হয় না। তাই তাঁরা এখানে এসেছেন পরীক্ষা দিতে। এখানে কেউ বলেনি বাংলার চাকরির পরীক্ষা শুধু বঙ্গবাসীই দিতে পারবে। কেউ হয়রান করেনি, অপমান করেনি, বাধাও দেয়নি।
কিছু বুঝলেন। বিজেপিকে খোঁচা দিয়ে পোস্ট করেছেন কুণাল ঘোষ।
