গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Kolkata ফ্লিপকার্ট-র পর ধর্মঘটে ব্লিঙ্কিট গিগ শ্রমিকরা

    ফ্লিপকার্ট-র পর ধর্মঘটে ব্লিঙ্কিট গিগ শ্রমিকরা

    0
    105
    ছবি সৌজন্যে : নিজস্ব

    রানিকুঠির ফ্লিপকার্ট এর পর এবার খানপুরের ব্লিঙ্কিট রাইডার্স গিগ শ্রমিকরা ধর্মঘটে। তাঁরা তাঁদের পাওনা এবং অন্যান্য সমস্যার সমাধানের দাবিতে ইংরেজি নতুন বছরের প্রথম দিনেই বাধ্য হয়ে ধর্মঘট শুরু করেছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁদের ধর্মঘট চলবে বলে জানা গিয়েছে।

    তাঁদের মূল অভিযোগ গত দু’মাস ধরে বারংবার তাঁদের পারিশ্রমিক ও অন্যান্য সমস্যার সমাধানের বিষয়ে আবেদন নিবেদন করা সত্ত্বেও কর্তৃপক্ষ কর্ণপাত করেনি। গিগ শ্রমিকদের পক্ষে বিশ্বজিৎ নস্কর বললেন, ব্লিঙ্কিট রাইডার্সরা যে সব কারণে ধর্মঘট করছে তার মধ্যে মূল কারণ নিম্নতম পারিশ্রমিক। পে-আউটের যে সমস্যা রয়েছে, তা নিয়ে গত দু’মাস ধরে সবাই মিলে পরিচালকদেরকে বলা সত্ত্বেও তাঁরা শুনছেন না। বাধ্য হয়ে ধর্মঘটে সামিল হয়েছেন। ধর্মঘট চলাকালীন খানপুর হাবের গিগ শ্রমিকরা সিআইটিইউ অনুমোদিত ওয়েস্ট বেঙ্গল গিগ ওয়ার্কার্স ইউনিয়নের নেতৃত্বে নেতাজিনগর থানায় কর্তৃপক্ষের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানাতে যান।

    থানা প্রশাসনের সঙ্গে ইউনিয়ন ও গিগ শ্রমিক প্রতিনিধিদের দীর্ঘ সময় আলোচনার পর নেতাজিনগর থানার অফিসার ইনচার্জকে লেখা অভিযোগপত্র কন্টেন্টস নট ভেরিফায়েড সিলমোহর দিয়ে গ্রহণ করা হয়।