গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home International গাজা যুদ্ধের বিপক্ষে বহু ইসরায়েলি সেনা

    গাজা যুদ্ধের বিপক্ষে বহু ইসরায়েলি সেনা

    0
    124
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    সাম্প্রতিক সপ্তাহগুলোতে সেনাবাহিনীর সব শাখার হাজার হাজার ইসরায়েলি রিজার্ভ সেনা গাজা যুদ্ধের বিরোধিতা করে চিঠিতে স্বাক্ষর করেছে। যাতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে যুদ্ধ বন্ধ করতে বলা হয়েছে।

    তারা হামাসের হাতে আটক বাকি ৫৯ পণবন্দীকে ফিরিয়ে আনার জন্য একটি চুক্তিতে পৌঁছানোর দিকে মনোনিবেশ করার দাবি জানিয়েছেন।উল্লেখ্য,আঠারো মাস আগে, খুব কম ইসরায়েলিই যুদ্ধের যুক্তি নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন। তারা ভেবেছিলেন হামাসকে পরাজিত করা এবং পণবন্দীদের ফিরিয়ে আনতে পারবে নেতানিয়াহুর প্রশাসন। তবে এবার ঘটনা ঘটছে উল্টো।অনেকে জানুয়ারির যুদ্ধবিরতি এবং সে সময়ে ৩০ জনেরও বেশি ইসরায়েলি পণবন্দীর প্রত্যাবর্তন আশা জাগিয়েছিল। তারা ভেবেছিলেন যুদ্ধ শীঘ্রই শেষ হতে পারে। কিন্তু মার্চের মাঝামাঝি সময়ে ইসরায়েল চুক্তি ভেঙে যুদ্ধে ফিরে আসার পর সেই আশা ভেঙে যায়।গোয়েন্দা সংস্থা মোসাদের প্রাক্তন প্রধান ড্যানি ইয়াতোম বলেছেন, তাঁরা এই সিদ্ধান্তে পৌঁছেছেন যে ইসরায়েল খুব খারাপ জায়গায় যাচ্ছে।

    তাঁরা বুঝতে পারছেন যে নেতানিয়াহু নিজের স্বার্থে সবাইকে ব্যবহার করছে। তার অগ্রাধিকারের তালিকায় নিজের স্বার্থ। সরকারকে স্থিতিশীল রাখার স্বার্থকেই প্রথমে রাখছেন তিনি। পণবন্দীদের মুক্তি করতে নেতানিয়াহু আগ্রহী নন।