
অনেক রাজ্যই মহিলাদের বিরুদ্ধে অপরাধ মোকাবিলায় সচেষ্ট নয়। আর জি কর-কাণ্ডে নাম না করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
থিরুঅনন্তপুরমে এক অনুষ্ঠানে আর জি কর হাসপাতালে মহিলা চিকিৎসকের ধর্ষণ ও মৃত্যুর ঘটনাকে হৃদয়-বিদারক এবং অসম্মানজনক বলে অভিহিত করেছেন। পাশাপাশি ঘটনাটি ধামাচাপা দেওয়া নিয়েও তিনি ক্ষোভ প্রকাশ করেছেন।রাজনাথ সিং বলেছেন, দেশে মহিলাদের প্রতি নৃশংসতা এবং অপরাধ বিবেচনা করে, সব কিছু বদল আনার চেষ্টা সত্ত্বেও, মনে হচ্ছে অনেক কিছু করা এখনও বাকি রয়ে গিয়েছে। কেন্দ্রীয় সরকার মহিলাদের বিরুদ্ধে অপরাধের বিরুদ্ধে কঠোর মনোভাব গ্রহণ করেছে। কিন্তু অনেক রাজ্য এই বিষয়ে সচেষ্ট নয়।নরেন্দ্র মোদী সরকার ধর্ষণের মতো জঘন্য অপরাধের জন্য মৃত্যুদণ্ডের বিধান আনতে আইন সংশোধন করেছে।
