গ্রাম থেকে শহর
News & Much More

25 C
Kolkata
25 C
Kolkata
More
    Home National ভাসতে পারে দেশের বহু রাজ্য, সতর্ক করল মৌসম ভবন

    ভাসতে পারে দেশের বহু রাজ্য, সতর্ক করল মৌসম ভবন

    0
    103
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    দক্ষিণ ভারতের বেশ কিছু অংশে বুধবার থেকেই বজ্রবিদ্যুৎ-সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতকতা জারি করেছে মৌসম ভবন। ২৬ অক্টোবর পর্যন্ত এই দুর্যোগের সম্ভাবনা রয়েছে।
    মৌসম ভবন জানিয়েছে, দেশের দক্ষিণের রাজ্যগুলি যেমন তামিলনাড়ু, কেরালা, কর্নাটক, অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানায় এই সময়ের মধ্যে হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও আবার ভারী বৃষ্টির সতর্কতাও জারি করা হয়েছে। সঙ্গে ঝোড়ো হাওয়াও বইবে। এ ছাড়াও লক্ষদ্বীপেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মৌসম ভবন জানিয়েছে, দক্ষিণ-পূর্ব আরবসাগরে একটি গভীর নিম্নচাপ অঞ্চল সৃষ্টি হয়েছে।
    সেটি আগামী ২৪ ঘণ্টার মধ্যে নিম্নচাপে পরিণত হয়ে পশ্চিম দিকে অগ্রসর হবে। যার জেরে বৃষ্টির সম্ভাবনা জোরালো হচ্ছে। যার প্রভাব পড়বে দেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চলে এবং সেটি বিস্তৃত হবে দেশের অভ্যন্তরীণ অঞ্চলের কিছু অংশেও। তামিলনাড়ু, কেরালা এবং অন্ধ্রপ্রদেশের বহু জেলায় এই সময়ে হড়পা বানের সতর্কতাও জারি করেছে মৌসম ভবন।