প্লাবিত বহু গ্রাম, বিদ্যুৎহীন ৭ লক্ষাধিক মানুষ

0
117
ছবি সৌজন্যে : এক্স
বঙ্গোপসাগের নিম্নচাপের জেরে বাংলাদেশের কক্সবাজারে জোয়ারে জলে মৃত্যু হয়েছে দান মিয়া নামে বছর ৪০ এর এক ব্যক্তি। এদিকে একটানা বৃষ্টি ও মেঘনা নদীর জোয়ারের জলে অন্তত ২৭ টি গ্রাম প্লাবিত হয়েছে। বুধবার গভীর রাত থেকে বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে দুটি উপজেলা রামগতি ও কমলনগরে।
সম্পূর্ণ অন্ধকারে রয়েছেন প্রায় ৭ লক্ষ মানুষ। রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আমজাদ হোসেন বলেছেন, এই অঞ্চলটি মেঘনা উপকূলনী। সামান্য বৃষ্টি হলেই নদীর তীরবর্তী এলাকাগুলো ডুবে যায়। নদীর জোয়ার ও বৃষ্টির জল প্রবেস করে সব একাকার হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দাদের প্রশাসনের পক্ষ থেকে দ্রুত সহায়তা করা হচ্ছে।
বাংলাদেশের বন্যা পবাভাস ও সতকীকরণ কেন্দ্র বলেছে, শনিবার পর্যন্ত চট্টগ্রাম বিভাগের গোমতী, মহুরী ও ফেনী নদীর জল বাড়তে পারে। এই সময় মুহুরী নদীর জল বিপদসীমা অতিক্রম করতে পারে। বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় নদীগুলোতে স্বাভাবিকের চেয়ে বেশি উচ্চতায় জোয়ার দেখা যেতে পারে।