মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচলের বহু গ্রাম, জারি উদ্ধারকাজ

0
161
ছবি সৌজন্যে : এক্স
গত কয়েকদিন ধরে হিমাচলপ্রদেশে মেঘভাঙা বৃষ্টিতে বিভিন্ন জায়গায় ভূমিধসের ঘটনা ঘটেছে। এখনও পর্যন্ত হড়পা বান ও ভূমিধসে ২০ জনেরও বেশি মত্যু হয়েছে বলে খবর।
নিখোঁজ রয়েছেন অনেকে। কিন্নৌর জেলার পাহাড়ি এলাকায় রাকচাম গ্রামে ভূমিধস হয়েছে। ধসের জেরে কার্যত তলিয়ে গিয়েছে একাধিক ঘরবাড়ি। বিপর্যয় মোকাবিলা দলের সদস্যরা উদ্ধারকাজ শুরু করেছে।
শেষ দু দিনে হড়পা বান ও ভূমিধসে সেরাজ, কারসোগ, মান্ডি এবং ধরমপুর সহ একাধি জায়গায় বিপর্যয় নেমে এসেছে। অবরুদ্ধ হয়ে পড়েছে কিতারপুর-মানালি জাতীয় সড়ক।