
ছত্তীসগঢ়ের বিজাপুরে সস্ত্রীক আত্মসমর্পণ করেছেন মোস্ট ওয়ান্টেড মাওবাদী কমান্ডার দীনেশ মোডিয়াম। তাঁর মাথার দিম ছিল আট লক্ষ টাকা। গঙ্গালুর এরিয়া কমিটির সচিব ছিলেন দীনেশ। সূত্রের খবর, আত্মসমর্পণের জন্য তাঁর উপর প্রচন্ড চাপ আসছিল। গত কয়েক মাস ধরে মাওবাদীদের বিরুদ্ধে অভিযানে নেমেছে নিরাপত্তাবাহিনী।
গত দু’মাসে নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে প্রায় ৮০ জন মাওবাদীর মৃত্যু হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন, ‘২৬ সালের ৩১ মার্চের মধ্যে দেশকে মাওবাদীমুক্ত করা হবে। নির্ধারিত সময়ের মধ্যে লক্ষ্যপূরণে মাওবাদীদের বিরুদ্ধে অভিযান আর জোরদার করা হয়েছে। গত শুক্রবারই সাত জন মাওবাদী আত্মসমর্পণ করেন। তাঁদের মাথার মিলিত দাম ছিল ৩২ লক্ষ টাকা।
