বিহারে খতম ১ মাওবাদী, ছত্তিশগড়ে আত্মসমর্পণ ২২ জনের

0
136
ছবি সৌজন্যে : এক্স
বিহারের পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ের খতম হয়েছেন মাও নেতা বছর ৪৫ এর রমেশ টুডু ওরফে টেটুয়া। তার মাথায় দাম ছিল ১ লক্ষ টাকা।
ঝাড়খণ্ড সীমান্ত লাগোয়া বিহারে বাঁকা জেলার ক্লোথার বনাঞ্চলে মাওবাদী নেতা টেটুয়া সহ তাঁর সহযোগীরা ঘাঁটি গেড়েছেন গোপন সূত্রে খবর পায় পুলিশ। পুলিশের দাবি, যে মুহূর্তে তাদের এবং এসটিএফ-র সদস্যরা বাঁকার জঙ্গলে ঢোকেন, তাঁদের লক্ষ্য করে গুলিবর্ষণ করে দেয় মাওবাদীরা। পুলিশ ও এসটিএফের পাল্টা ছোঁড়া গুলিতে নিহত হনও মাওবাদী নেতা। অন্যদিকে ছত্তিশগড়ের বিজাপুরে মূলস্রোতে ফেরার পথ অনুসরণ করেন ২২ জন মাওবাদী নেতা-কর্মী আত্মসমর্পণ করেছেন।
পুলিশ জানিয়েছে নিষিদ্ধ সিপিআই-র সশস্ত্র শাখা পিএলজিএ-র বস্তার ডিভিশনে সক্রিয় ওই নেতা-কর্মীদের মাথার মোট দাম ছিল ২৬ লক্ষ টাকারও বেশি।