গ্রাম থেকে শহর
News & Much More

22 C
Kolkata
22 C
Kolkata
More
    Home National ঝাড়খণ্ডে খতম মাওবাদী নেতা, মাথার দাম ৫ লক্ষ

    ঝাড়খণ্ডে খতম মাওবাদী নেতা, মাথার দাম ৫ লক্ষ

    0
    110
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    ঝাড়খণ্ডে ফের নিরাপত্তারক্ষীদের গুলিতে মৃত্যু হয়েছে মাওবাদী নেতা মুখদেব যাদবের। তাঁর মাথার দাম ছিল ৫ লক্ষ টাকা। পাশাপাশি, ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে প্রচুর অস্ত্রশস্ত্রও।
    জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে রবিবার সকালে তারহাসি এবং মানাতু সংলগ্ন এলাকার জঙ্গলে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। তল্লাশি চলাকালীন পিছু হঠার জায়গা না পেয়ে রীতিমতো নিরাপত্তাবাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে মাওবাদীরা। পালটা জবাব দেয় বাহিনীও। দীর্ঘক্ষণ দু’পক্ষের লড়াই চলার পর অবশেষে খতম করা হয় মাও নেতা মুখদেব’কে। বহুদিন ধরেই তাঁর খোঁজ করছিল পুলিশ।