
ছত্তীশগঢ়ে নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয়েছে মাওবাদী নেত্রী রেণুকা ওরফে বানুর। রেণুকার মাথার দাম ধার্য করা হয়েছিল ২৫ লক্ষ টাকা। সোমবার সকালে ছত্তীশগঢ়ের দান্তেওয়াড়ায় নিরাপত্তাবাহিনীর সঙ্গে মাওবাদীদের গুলির লড়াই শুরু হয় । মাওবাদ-বিরোধী অভিযানে নেতৃত্ব দেয় ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড এর নেতৃত্বাধীন একটি দল। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালানো হয় ছত্তীশগঢ়-কর্নাটক সীমানার দান্তেওয়াড়া এবং বিজাপুর জেলায়।
২০২৩ সালে বিজেপি ছত্তীশগঢ়ে ক্ষমতায় আসার পর থেকেই সর্বশক্তি দিয়ে মাওবাদী দমন অভিযান চলছে। চলতি বছরে এখনও পর্যন্ত কেবল বস্তার রেঞ্জেই ১১৯ জন মাওবাদী নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছেন।
