গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home Newsdesk রাহুলের কেন্দ্রে মাওবাদীরা, তল্লাশি পুলিশের 

    রাহুলের কেন্দ্রে মাওবাদীরা, তল্লাশি পুলিশের 

    0
    143
    Maoists in Rahuls center police search
    Maoists in Rahuls center police search
    দ্বিতীয় দফার ভোটগ্রহণের মধ্যে কংগ্রেস প্রার্থী রাহুল গান্ধীর কেন্দ্র কেরলের ওয়েনাড়ে সন্দেহভাজন সশস্ত্র মাওবাদীদের দল হাজির হয়েছে বলে খবর। মাওবাদীদের উপস্থিতির খবর পেয়েই তল্লাশি শুরু করেছে জেলা পুলিশ।
    পুলিশ সূত্রে খবর, ওয়েনাড়ের কাম্বামালা এলাকায় বুধবার রাতে বেশ কয়েক জন সশস্ত্র মাওবাদী হাজির হওয়ার খবর দেন স্থানীয়রা। তাদের দাবি, ভোট বয়কট করার জন্য তাঁরা স্থানীয়দের বোঝানোর চেষ্টা করেন। দিনমজুরদের সঙ্গে ২০ মিনিট ধরে আলোচনা করেন মাওবাদীরা। শুধু তাই নয়, এলাকায় ভোট বয়কটের স্লোগানও তোলেন তাঁরা।স্থানীয়দের দাবি, মাওবাদীদের প্রত্যেকের পরনে ছিল উর্দি। সঙ্গে বন্দুকও ছিল। ওই দলে মাওবাদী নেতা সিপি মইতিন রয়েছেন বলেও স্থানীয় সূত্রে খবর। ভোটের সময় ওয়েনাড়ে মাওবাদীদের উপস্থিতির খবর পেতেই জেলা এবং পুলিশ প্রশাসন নিরাপত্তা আরও জোরদার করেছে। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, মাওবাদীদের খোঁজে তল্লাশি জারি রাখা হয়েছে।