গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home National আত্মসমর্পণের সময় চেয়ে চিঠি মাওবাদীদের

    আত্মসমর্পণের সময় চেয়ে চিঠি মাওবাদীদের

    0
    45
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    আত্মসমর্পণের সুযোগ করে দিতে আপাতত মাওবাদীদের বিরুদ্ধে অভিযান স্থগিত রাখা হোক। প্রভাবিত তিন রাজ্যের মুখ্যমন্ত্রীদের উদ্দেশে এমনটাই আর্জি জানিয়েছেন মাওবাদী নেতৃত্ব।
    আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত মাওবাদীদের বিরুদ্ধে নিরাপত্তাবাহিনীর অভিযান বন্ধ রাখার আবেদন জানিয়েছেন তাঁরা। আগামী বছরের ৩১ মার্চের মধ্যে দেশ থেকে মাওবাদ নির্মূল করার লক্ষ্যে এগোচ্ছে কেন্দ্রীয় সরকার। গত কয়েক মাসে মাওবাদী প্রভাবিত এলাকাগুলিতে আত্মসমর্পণের ঢল নেমেছে। একই সঙ্গে চলছে যৌথ বাহিনীর ধারাবাহিক অভিযানও।
    গত সপ্তাহেই অন্ধ্রপ্রদেশে নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে মাওবাদীদের অন্যতম শীর্ষনেতা মাডবী হিডমা নিহত হন। তার কয়েক দিন পরেই মাওবাদী নেতৃত্বের এই আর্জি যথেষ্ট তাৎপর্যপূর্ণ।