মাওবাদীদের হুমকি চিঠি বড়বাজারের স্বর্ণ ব্যবসায়ীকে

0
189
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
মাওবাদীদের নামে ৫০ লাখ টাকার তোলা চেয়ে হুমকি চিঠি পেয়েছেন এক স্বর্ণ ব্যবসায়ী। এরপরেই বড়বাজার থানার পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন ওই ব্যবসায়ী। অভিযোগ পাওয়ার পরেই তদন্ত শুরু করেছে পুলিশ।
তবে ওই চিঠি সত্যিই মাওবাদীদের তরফে এসেছে, নাকি সেটি ভুয়ো। পুরোটাই খতিয়ে দেখছেন তদন্তকারী অফিসাররা। জানা গিয়েছে ওই ব্যবসায়ীর সংস্থাটি রয়েছে বড়বাজারের ওল্ড চায়না বাজার স্ট্রিটের রাম রহিম মার্কেটে। অভিযোগ তাঁকে সমীর মণ্ডল নামে এক ব্যক্তি চিঠি পাঠায়। চিঠিতে মাওবাদী তহবিলের জন্য ৫০ লাখ টাকা দিতে বলা হয়।
পুলিশ সূত্রে খবর বাংলায় টাইপ করে লেখা ওই চিঠিতে গুপীকান্ত বাগচি লেখার পর বাগচি পদবীটি কেটে দেওয়া হয়েছে। লেখা হয়েছে ব্যানার্জি। উত্তর ২৪ পরগনার দেগঙ্গা থানার হাদিপুর কলোনির ঠিকানা দেওয়া হয়েছে।