ছত্তীশগড়ে মাও নিশানায় ২ গ্রামবাসী

0
110
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
পুলিশের চর সন্দেহে দুই ছত্তীশগড়ে বিজাপুর জেলায় দুই নিরীহ গ্রামবাসীকে খুন করেছে মাওবাদীরা। মৃতরা হলের বছর ৫৫ এর কাওয়াসি জোগা এবং বছর ৫০ এর মংলু কুরসাম। প্রাথমিক তদন্তের পর জানা গিয়েছে, মাওবাদীরা সাধারণ পোশাকে এসেছিল।
ফলে তাদের চিনতে পারেননি গ্রামবাসীরা। হামলার পর তারা জঙ্গলের দিকে চলে গিয়েছে বলে স্থানীয় সূত্রে খবর। তাদের খোঁজে ইতিমধ্যেই তল্লাশি অভিযান শুরু হয়েছে। এনিয়ে বিজাপুরের অতিরিক্ত পুলিশ সুপার চন্দ্রকান্ত গর্বণ বলেছেন, এলাকায় তল্লাশি অভিযানের জন্য পুলিশের একাধিক দল পাঠানো হয়েছে। মাওবাদীদের খুঁজে বের করতে শুরু হয়েছে চিরুনি তল্লাশি।
২১ এপ্রিল থেকে ওই অঞ্চলে মাওবাদী দমনে অভিযান শুরু হয়েছে। পাশাপাশি দেশের বাকি অংশেও লাগাতার অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। প্রাথমিক অনুমান, নিরাপত্তাবাহিনীর লাগাতার হামলার মুখে পড়ে পাল্টা গ্রামবাসীদের নিশানা করছে মাওবাদীরা। এর আগেও দুই শিক্ষককে খুন করেছিল মাওবাদীরা ওই রাজ্যেই।