
আপ প্রধান অরবিন্দ কেজরিওয়ালের নির্দেশেই তাঁকে মারা হয়েছিল। দিল্লি নির্বাচনের প্রাক্কালে বিস্ফোরক অভিযোগ তুলেছেন আপেরই রাজ্যসভার সাংসদ স্বাতী মালিওয়াল। ঘটনার সূত্রপাত ২০২৪-র ১৩ মে।
সেদিন দিল্লির তৎকালীন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে দেখা করতে তাঁর বাসভবনে গিয়েছিলেন স্বাতী মালিওয়াল। অভিযোগ সেখানেই আচমকা তাঁর উপরে চড়াও হন মুখ্যমন্ত্রীর প্রাক্তন সচিব বৈভব কুমার। স্বাতী মালিওয়াল অভিযোগ করেন, কোনও কারণ ছাড়াই তাঁর সঙ্গে বচসা শুরু করেন বৈভব কুমার। সাত-আটবার তাঁর গালে চড় কষিয়েছেন। মারধরের ফলে মাটিতে পড়ে যান স্বাতী মালিওয়াল।দিল্লি নির্বাচনের আগে স্বাতী মালিওয়াল ফের অভিযোগ করেছেন, বৈভব কুমারকে ভিভিআইপি সুবিধা দিচ্ছে আপ। যাতে তিনি মুখ না খোলেন। শোনা যাচ্ছে পাঞ্জাবে আপ সরকার গুন্ডা বৈভব কুমারকে জেড প্লাস নিরাপত্তা দিচ্ছে। তিনিই সেই ব্যক্তি যিনি অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে তাঁকে নৃশংসভাবে মেরেছিলেন।
সেই ঘটনার ৬ মাস পর এখন তাঁর বুঝতে একটুও অসুবিধা হচ্ছে না যে সেদিন অরবিন্দ কেজরিওয়ালের নির্দেশেই মারা হয়েছিল। যদি তা না হত তাহলে কেন অরবিন্দ কেজরিওয়াল বৈভব কুমারকে রক্ষা করতে উঠে পড়ে নামবেন।









