
বছরের প্রথম রবিবারে কলকাতায় ম্য়ারাথনের আসর। শীতের সকালের আলো ফোটার আগে দেশপ্রিয় পার্কে ভীড় জমিয়েছিলেন সাধারণ মানুষ থেকে শুরু করে ক্রীড়া জগৎ, সেলিব্রেটিরা।
দক্ষিণ কলকাতার পরিচিত ক্লাব ত্রিধারা সম্মিলনী প্রথমবার আয়োজন করেছিল ম্যারাথন ইভেন্টের।যার নাম দেওয়া হয়েছিল ত্রিধারা টোয়েন্টি ওয়ান কে। ট্যাগ লাইন ছিল পুশ লিমিটস, হেল লাইফ।৫ কিলোমিটার , ১০ কিলোমিটার, ১৫ কিলোমিটার এবং ২১ কিলোমিটার এই চারটি বিভাগে আগেই রেজিস্ট্রেশন করে রেখেছিলেন উৎসাহীরা। রবিবার ভোরে যথা সময় পৌঁছে গিয়ে জুম্বা ডান্স, ওয়ার্ম আপ-র শুরু হয় ম্যারাথন। সেখানে যোগ দিয়েছিলেন আবির চট্টোপাধ্যায়, গৌরব চক্রবর্তী, দেবলীনা কুমার, অনিন্দ চট্টোপাধ্যায়ের মতো তারকারা। দক্ষিণ কলকাতার নানান প্রান্ত ধরে ছিল রানিং রুট। দৌড়ে জয়ীদের জন্য যেমন পুরস্কার ছিল, তেমনি ২১ কিলোমিটার দৌড় শেষ করেছেন যারা তাদেরকে বিশেষ ভাবে পুরস্কৃত করেছে আয়োজক ক্লাব।ত্রিধারা সম্মিলনী মূলত দুর্গা পুজো আয়োজক ক্লাব হিসেবে মানুষের কাছে বেশি পরিচিত। কিন্তু এখন সারা বছর নানা সামাজিক ইভেন্ট আয়োজনের মধ্যে দিয়ে পরিচিতি বাড়াচ্ছে দক্ষিণ কলকাতার এই ক্লাব।
বিধায়ক দেবাশীষ কুমার-এর বক্তব্য সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এই ভাবনা ত্রিধারার।আগামী বছরে আরো বৃহত্তর আকারে ম্যারাথন আয়োজন করবে ক্লাব। স্পোর্টস সেলিব্রেটি ছাড়াও বাংলা সিনেমা জগতের তারকারা উপস্থিত ছিলেন ইভেন্টে।
