গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Entertainment অভিনয় ছাড়তে চেয়েছিলেন মার্গট রবি

    অভিনয় ছাড়তে চেয়েছিলেন মার্গট রবি

    0
    138
    ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া

    সুন্দরী অভিনেত্রী মার্গট রবি ,‌বার্বি দিয়ে হলিউডের বক্স অফিস কাঁপিয়ে দিয়েছেন। পুরস্কার, অর্থ, দর্শকের ভালোবাসায় পূর্ণ অভিনেত্রীর ক্যারিয়ারে বসন্তের হাওয়া বইছে।

    অথচ একটা সময় ভাবছিলেন অভিনয়ই করবেন না তিনি।এক সাক্ষাৎকারে এমন অবাক করা তথ্যই দিয়েছেন তিনি।মার্গট রবি সুইসাইড স্কোয়াড সিনেমায় হ্যারি কুইনের চরিত্রে অভিনয় করেছিলেন।এটি একটি আইকনিক সিনেমা।তবে এ ছবির পর মার্গটের ক্যারিয়ার যেন অন্ধকারে ঢাকা পড়েছিল।তিনি জানিয়েছেন, খ্যাতির অন্ধকার সেই দিক সম্পর্কে যা তাকে অভিনয় ছাড়ার দিকে ঠেলে দিয়েছিল।জানা গিয়েছে,২০১৬ সালে সুপারহিরোভিত্তিক সুইসাইড স্কোয়াড সিনেমায় বিশৃঙ্খল হ্যারি কুইনের চরিত্রে অভিনয় করার ফলে মার্গট রবির জীবনে নানারকম অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছিল।মার্গট বলেছেন, এই সিনেমার পর তাকে প্রাণনাশের হুমকি দেয়া হয়েছিল। প্রচুর ভয়ের সম্মুখীন হতে হয়েছে।পরিস্থিতি এতটাই গুরুতর হয়ে উঠেছিল যে তাকে তার নিজের খরচে নিরাপত্তা টিম নিয়োগ করতে হয়েছিল।খ্যাতিরও যে একটা অন্ধকার দিক থাকে এমন অনেক কিছু শিখেছেন ,আক্ষেপ প্রকাশ করে বলেছেন মার্গট রবি। এদিকে সুইসাইড স্কোয়াড, এর ফ্যানবেস অত্যন্ত বিশাল। কিন্তু মার্গটের জন্য এটি শুধু ভালোবাসার মধ্যেই সীমাবদ্ধ ছিল না।তার জন্য এটি ছিল সবচেয়ে খারাপ পরিস্থিতি যেখানে খ্যাতি ভয়ঙ্কর হতে পারে,এমন অভিজ্ঞতার। তিনি তার হতাশা সরাসরি প্রকাশ করেছেন। তিনি বলেছেন, চাইতেন কেউ যদি তাঁকে এই বিষয়গুলি আগে বলত তাহলে তিনি এমন পরিস্থিতিতে পড়তেন না। বুঝতে পারতেন যে তিনি কি করতে যাচ্ছেন।

     তাঁর কি প্রস্তুতি নেওয়া উচিত।এসব কারণে এক সময়ে মার্গট রবি অভিনয় ছাড়ার চিন্তা করেন। কিন্তু শেষ পর্যন্ত তিনি হাল ছাড়েননি। অভিনেত্রী মার্গট রবি যুদ্ধ করেছেন সব প্রতিকূলতার সঙ্গে।