
চলে গেলেন ষাটের দশকের প্রখ্যাত ব্রিটিশ সংগীতশিল্পী ও অভিনেত্রী মারিয়ান ফেইথফুল।লন্ডনে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন তার মুখপাত্র।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। মারিয়ানের মৃত্যুর খবর নিশ্চিত করে তার মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, তার পরিবার আর বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ফ্যানরা মারিয়ানকে মিস করবেন।মারিয়ান আ টিয়ার্স গো বাই গানের জন্য তিনি সবচেয়ে বেশি পরিচিতি। দ্য গার্লস অন আ মোটরসাইকেল-এর মতো সিনেমাতেও দেখা গেছে তাকে।১৯৬৪ সালে গানের ক্যারিয়ার শুরু করেন মারিয়ান।সুরেলা কণ্ঠস্বরের জন্য পরিচিত ছিলেন তিনি। মারিয়ানের তুমুল জনপ্রিয় আ টিয়ার্স গো বাই গানটি ছিল রোলিং স্টোনের দুই সদস্য মিক জ্যাগার ও কেই থ রিচার্ডসেরই লেখা। আলোচিত এ গানটি ছাড়া মারিয়ানের আরও দুটি আলোচিত গান হলো কাম অ্যান্ড স্টে উইথ মি এবং দ্য লিটল বার্ড অ্যান্ড সামার নাইটস।নিজের নামে তার প্রথম অ্যালবাম মুক্তি পায় ১৯৬৫ সালে।এরপর আরও ২১ অ্যালবাম আসে, শেষ শি ওয়াকস ইন বিউটি মুক্তি পায় ২০২১ সালে।১৯৬৬ সালে মুক্তি পাওয়া জঁ-লুক গদারের মেড ইন ইউএসএস ছবির একটি গানের দৃশ্যে হাজির হয়েছিলেন তিনি। বড় পর্দার পর ১৯৬৭ সালে অন্তন চেখভের গল্প অবলম্বনে একটি মঞ্চ নাটক দিয়ে অভিনয়ে অভিষেক হয় মারিয়ানের। দ্য গার্লস অব আ মোটরসাইকেল ছাড়াও ঘোস্ট স্টোরি, হ্যামলেট, শপিং ইত্যাদি সিনেমায় অভিনয় করেছেন তিনি।
১৯৬৫ সালে মেক্সিকান-ব্রিটিশ শিল্পী জন ডানবারকে বিয়ে করেন মারিয়ান তবে সে সংসার টিকেছিল মোটে এক বছর।
