ডাক্তারের স্টিকার লাগানো গাড়িতে উদ্ধার গাঁজা আর নগদ

0
224
Marijuana and cash recovered from car with doctor's sticker
Marijuana and cash recovered from car with doctor's sticker

চিকিৎসকের স্টিকার লাগানো একটি প্রাইভেট গাড়ি থেকে নগদ ১ লক্ষ ৮৮ হাজার টাকা ও ১২০ কেজি গাঁজা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বারুইপুরে। ওড়িশার বালাসোরের বাসিন্দা বাসন্তী সেনাপতি-সহ গাড়ি চালক দেবনাথ নস্কর, শৌভিক বৈদ্য ও কার্তিক নস্করকে গ্রেফতার করেছে পুলিশ।

এরমধ্যে শৌভিক ক্যানিংয়ের আর কার্তিক কুলতলির বাসিন্দা বলে জানা যাচ্ছে। মাদক সংক্রান্ত নির্দিষ্ট ধারায় মামলা রুজু হয়েছে তাঁদের বিরুদ্ধে। শুক্রবার রাতে বারুইপুর থানা এলাকার কুরালি মোড়ে নাকা চেকিং চালাচ্ছিল পুলিশ। তখনই তল্লাশি চলানো হয় চিকিৎসক স্টিকার লাগানো একটি প্রাইভেট গাড়িতে। ওই গাড়ি থেকেই উদ্ধার হয় এই বিপুল পরিমাণের গাঁজা। সঙ্গে উদ্ধার হয় ১ লক্ষ ৮৮ হাজার টাকা নগদ।বারুইপুরের এসডিপিও অতীশ বিশ্বাস জানাচ্ছেন, গাড়িটি কার তা খতিয়ে দেখা হচ্ছে।

কোথায় আর কোন উদ্দেশ্যে মাদক নিয়ে যাওয়া হচ্ছিল তাও তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, ধৃতদের আসল কারণই ছিল পাচার।

ছবি  সৌজন্যে : নিজস্ব