
কানাডার নতুন প্রধানমন্ত্রী হয়েছেন মার্ক কার্নে। আর কুর্সিতে বসেই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বার্তা দিয়ে কার্নে জানিয়েছেন, আমেরিকা থেকে হুমকি এলে তার মোকাবিলা করতে নতুন পরিকল্পনা প্রয়োজন। অন্যত্র নতুন বাণিজ্যিক সম্পর্ক তৈরি করবেন বলেও জানিয়েছেন জাস্টিন ট্রুডোর উত্তরসূরি।ট্রুডোর ইস্তফার পর কানাডার লিবারাল পার্টির ১ লক্ষ ৪০ হাজারের বেশি সদস্য নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য ভোট দিয়েছিলেন।
তাতে ৮৫.৯ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন মার্ক কার্নে। কার্নে জানিয়েছেন, ডোনাল্ড ট্রাম্প কানাডা দখল করে নিতে চাইছেন। সেই উদ্দেশ্য সফল হতে দেওয়া যাবে না। কার্নের বিশ্বাস, হকির পাশাপাশি বাণিজ্যের মাঠেও আমেরিকাকে হারিয়ে দেবে কানাডা। ব্যাঙ্ক অফ কানাডা এবং ব্যাঙ্ক অফ ইংল্যান্ডের গভর্নর ছিলেন কার্নে। ৫৯ বছর বয়সি এই অভিজ্ঞ অর্থনীতিবিদকে কানাডার লিবারাল পার্টি নেতা হিসাবে নির্বাচন করেছে। রবিবার লিবারাল পার্টির এই নির্বাচনের ফল প্রকাশিত হয়। প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব নেন মার্ক কার্নে।









