
বিশ্ববাজারে ব্যাপক সাড়া ফেলেছে অ্যাপলের নতুন স্মার্টফোন আইফোন ১৭। শক্তিশালী প্রি-অর্ডারের কারণে বেসিক মডেলের উৎপাদন অন্তত ৩০ শতাংশ বাড়ানোর নির্দেশ দিয়েছে অ্যাপল।
রিপোর্টে বলা হয়েছে, ধারণার চেয়ে বেশি গ্রাহক ৭৯৯ ডলারের আইফোন ১৭ বেছে নিচ্ছেন। প্রিমিয়াম প্রো মডেলের পরিবর্তে বেসিক ভার্শণের প্রতি আগ্রহী হচ্ছেন অনেকেই।এ অবস্থায় আইফোনের অন্যতম সংযোজন প্রতিষ্ঠান চীনের লাক্সশেয়ারকে প্রতিদিনের উৎপাদন প্রায় ৪০ শতাংশ বাড়াতে বলা হয়েছে। তবে এ বিষয়ে অ্যাপল এখনো কোনো মন্তব্য করেনি।বিশ্লেষকরা মনে করছেন, নতুন আইফোন ১৭ লাইনআপে অ্যাড হওয়া পাতলা মডেল আইফোন এয়ার বিক্রির গতি বাড়াতে সহায়ক হবে। উল্লেখ্য গত কয়েক বছর ধরে স্মার্টফোন বিক্রি কম ছিল এবং নতুন ভার্শণগুলোয় বড় ধরনের আপডেট না থাকায় গ্রাহকরা কম আপগ্রেড করছিলেন।তবে নতুন এন্ট্রি-লেভেল আইফোন ১৭-তে এমন কিছু স্ক্রিন ও ক্যামেরা আপগ্রেড অ্যাড হয়েছে,যা আগে কেবল প্রো মডেলেই পাওয়া যেত। ফলে প্রো মডেল ও বেসিক মডেলের পার্থক্য অনেকটাই কমে এসেছে।অ্যাপল বরাবরই গ্রাহকদের উচ্চমূল্যের ডিভাইসের দিকে টানতে চাইলেও,মূল্য সংবেদনশীল বাজারের চাপে এবার সিদ্ধান্ত বদলাচ্ছে।
এতে প্রশ্ন উঠছে, শুধু প্রিমিয়াম আপগ্রেডের ওপর নির্ভর করে প্রতিষ্ঠানটি কতটুকু ব্যবসায়িক প্রবৃদ্ধি ধরে রাখতে পারবে।
