
ভিন্ন সম্প্রদায়ের মেয়েকে বিয়ে করাকে ঘিরে করে উত্তেজনা ছড়িয়েছে নদিয়ার শান্তিপুরে। জানা গিয়েছে, নদিয়ার শান্তিপুর গয়েশপুর পঞ্চায়েতের টেংরিডাঙ্গা এলাকার এক বিপরীত সম্প্রদায়ের বিবাহ নিয়ে রণক্ষেত্র হয়ে ওঠে পরিস্থিতি।
যদিও ওই দম্পতি দু’জনেই নাবালক এবং নাবালিকা, তবে ভিন্ন সম্প্রদায়ের হওয়ার কারণে সামাজিকভাবে তাদের বিবাহ মেনে নেয়নি পরিবার এবং এলাকাবাসী আর এই নিয়েই এলাকার দুই সম্প্রদায়ের মধ্যে চলছিল অশান্তি। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে শান্তিপুর থানার পুলিশ তাদের দু’পক্ষকেই নিয়ে আসে এবং আলোচনা করে, সেখানেই নাবালিকা ওই কন্যা কিছুতেই তার প্রেমিককে ছাড়তে রাজি নয়। এই নিয়ে এলাকাগতভাবে দুই সম্প্রদায়ের মধ্যে প্রাথমিকভাবে শুরু হতে যায় লাঠালাঠি ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে পুলিশের দুপক্ষেরই বাঁধে সংঘর্ষ। রাস্তা অবরোধ করতে গেলে পুলিশ লাঠিচার্জ এবং কাঁদানে গ্যাস ফাটিয়ে তাদের ছত্রভঙ্গ করে।
গোটা ঘটনায় এলাকায় যথেষ্ট আতঙ্ক ছড়িয়েছে তবে জেলা প্রশাসনের বিভিন্ন আধিকারিক গণ নিজেরা উপস্থিত হয়ে ইতিমধ্যেই আশেপাশের প্রায় প্রত্যেক গ্রামে যথেষ্ট পরিমাণে পুলিশ মোতায়েন করেছেন। পরিস্থিতি এখন বেশ কিছুটা নিয়ন্ত্রণে।
