সাদামাটাভাবেই বিয়ে গৌরব-কৃতিকার

0
57
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

ফেব্রুয়ারিতেই সামনে এসেছিল গৌরব কাপুর ও কৃতিকা কামরার বিয়ের গুঞ্জন। যদিও এই একেবারেই স্পিকটি নট তাঁরা দু’জনেই। তবে শোনা গিয়েছিল ঘনিষ্ঠজনেদের উপস্থিতিতে চার হাত এক হবে তাঁদের।

এবার সেসবের মাঝেই নেটপাড়ায় ভাইরাল গৌরব-কৃতিকার বিয়ের আমন্ত্রণ পত্র।গৌরব ও কৃতিকার ভাইরাল ওই আমন্ত্রণপত্রে দেখা যাচ্ছে, উল্লিখিত রয়েছে রিসেপশনের সমস্ত খুঁটিনাটি। অন্যদিকে বলিউড সূত্র মারফত জানা যাচ্ছে প্রথমে সইসাবুদে বিয়ের পর্ব সারবেন ক্রীড়া সঞ্চালক গৌরব কাপুর ও কৃতিকা কামরা। গৌরবের বাসভবনেই নাকি বসবে সেই বিয়ের আসর। তাঁদের বিয়ের আমন্ত্রণপত্র ফাঁস হতেই দেখা যায় তাতে লেখা,দ্য আফটার পার্টি। সঙ্গে উল্লিখিত রয়েছে দিনক্ষণ। ঘনিষ্ঠজনেদের নিয়ে একটি ,লো কি সেলিব্রেশনে মাতবেন জুটি। এই পার্টির ইউএসপি হতে চলেছে নাকি মন্থর গতি।যেখানে নবদম্পতি ও অতিথি স্কলেই ধীরেসুস্থে সময় কাটাবেন।এখানেই শেষ নয়, গুঞ্জন মনোক্রম লুকেই নাকি সাজবে কৃতিকা ও গৌরবের বিয়ের আসর। সঙ্গে চলবে স্লো মিউজিক।জাঁকজমকহীন বিয়ের পরের দিনেই পার্টির আয়োজন করেছেন নাকি জুটি। যেখানে উপস্থিত থাকতে পারেন ক্রীড়া ও বিনোদন দুনিয়ার একাধিক নামী ব্যক্তিত্ব।

উল্লেখ্য, এর আগে সম্পর্কের গুঞ্জন নিয়ে মুখ না খুললেও ডিসেম্বরে গৌরবের সঙ্গে ছবি পোস্ট করে সেই আগুনে ঘৃতাহুতি দেন কৃতিকা নিজেই। পঁচিশ সালের মাঝামাঝি শোনা যায়, ক্রীড়া সঞ্চালক গৌরব কাপুরের সঙ্গে কৃতিকার মন বিনিময় হয়েছে। এবার সেই সম্পর্ক পরিণতি পাওয়ার পথে।