ফেরার পথে বিস্ফোরিত মঙ্গলযাত্রার ‘স্টারশিপ’

0
191
ছবি সৌজন্যে : এক্স

মানব ইতিহাসে সবচেয়ে বড় রকেট উৎক্ষেপণে মহাকাশে পৌঁছাতে পারলেও শেষ পর্যন্ত এটি ফেরার পথে আকাশেই বিস্ফোরিত হয়েছে। বিস্ফোরিত হলেও একে এখন পর্যন্ত চালানো সবচেয়ে দীর্ঘ ও উন্নত পরীক্ষামূলক উৎক্ষেপণ বলে বর্ণনা করা হচ্ছে। আমেরিকার টেক্সাসের স্টারবেস থেকে উৎক্ষেপণ করা হয় রকেটটি। এটি ছিল নবম পরীক্ষামূলক ফ্লাইট।

স্টারশিপ উৎক্ষেপণের লাইভ সম্প্রচার দেখা গেছে স্পেসএক্সের ওয়েবসাইটে।মহাকাশের দিকে ছুটে যাওয়া অবস্থাতেই রকেটের প্রপেলান্টে লিক ধরা পড়ে। ফলে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে পাক খেতে থাকে।এ সময় এর যাত্রীবাহী অংশ যার নাম স্টার শিপ,সেটি অক্ষতই ছিল।কিন্তু ফেরার সময় এটি পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের সময় তীব্র তাপে ধ্বংস হয়ে যায়। এর ধ্বংসাবশেষ ভারত মহাসাগরে গিয়ে পড়েছে, যেটি জনবসতিপূর্ণ এলাকা থেকে অনেক দূরে। এই অবস্থায়,ইলন মাস্কের মঙ্গল যাত্রার স্বপ্ন সফল করতে হলে স্টারশিপে, বিশেষ করে এর শীর্ষ অংশে এখনও অনেক কাজই বাকি রয়ে গেছে। কারণ এবারের ফ্লাইট বেশ কিছু গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য নির্ধারিত ছিল।এর মধ্যে রয়েছে নতুন প্রজন্মের স্টারলিংক স্যাটেলাইটের সিমুলেটর কক্ষপথে স্থাপন এবং রকেটের হিট শিল্ড কতটা উন্নত করা সম্ভব হয়েছে তার মূল্যায়ন।

তবে,রকেটের পেলোড ডোর খোলেনি, ফলে এই পরীক্ষাগুলো আর করা সম্ভব হয়নি।এসবের পরও বেশ কিছু সাফল্যও যোগ হয়েছে এবারের প্রচেষ্টায়। সবচেয়ে বড় সফলতা হচ্ছে, আগের দুবারের মতো এবার রকেট যাওয়ার পথে বিস্ফোরিত হয়নি। আরেকটি বড় সাফল্য হচ্ছে এবারের বুস্টার আগেও ব্যবহৃত হয়েছিল। এক বড় এক উন্নয়ন হিসাবে দেখছে স্পেসএক্স। যদিও এ সাফল্যও অসম্পূর্ণ।