
খারাপ আবহাওয়ার প্রভাব পড়েছে পিএসজি ও মার্সেইয়ের ম্যাচে। ভারী বৃষ্টি ও ঝড়ের পূর্বাভাস থাকায় স্থগিত করা হয়েছে ফরাসি লিগের ম্যাচটি।
মার্সেইয়ের মাঠে হওয়ার কথা ছিল লিগ আঁর ম্যাচটি। কিন্তু দুপুর থেকে ওই অঞ্চলে ঝড়ের ও প্রচুর বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়।তাতে একদিন পিছিয়ে দেওয়া হয়েছে মার্সেই-পিএসজির ম্যাচ।মার্সেই বিবৃতিতে জানিয়েছে, সোমবার শুরু হবে মাঠের লড়াই।
উল্লেখ্য,লিগে ১০০ ভাগ জয়ে ৪ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে চ্যাম্পিয়ন পিএসজি। সমান ম্যাচে দুটি করে জয়-পরাজয়ে অষ্টম স্থানে মার্সেই।
