গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Newsdesk শৃঙ্খলাভঙ্গের দায়ে নিষিদ্ধ মার্টিনেজ

    শৃঙ্খলাভঙ্গের দায়ে নিষিদ্ধ মার্টিনেজ

    0
    163

    আর্জেন্টিনা গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজকে আপত্তিকর আচরণ ও ফিফার ফেয়ার প্লে নীতি ভাঙার কারণে দু’ ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ফিফার শৃঙ্খলাবিষয়ক কমিটি। জানা গেছে, আলাদা দুটি ঘটনার কারণে শাস্তির মুখে পড়তে হয়েছে তাকে।

     

     নিষেধাজ্ঞার কারণে তিনি ১০ অক্টোবর ভেনেজুয়েলার বিপক্ষে এবং ১৫ অক্টোবর বলিভিয়ার বিপক্ষে আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ মিস করবেন। উল্লেখ্য শৃঙ্খলাভঙ্গের প্রথম ঘটনাটি ঘটেছিল ৫ সেপ্টেম্বর বিশ্বকাপ বাছাইয়ে চিলির বিপক্ষে ম্যাচে।ম্যাচের দিন কোপা আমেরিকার রেপ্লিকা ট্রফি নিয়ে অশালীন অঙ্গভঙ্গি করেন মার্টিনেজ। একই ধরনের উদ্‌যাপন তিনি করেছিলেন ২০২২ সালে কাতারে বিশ্বকাপ জয়ের পরও।দ্বিতীয় ঘটনাটি ১০ সেপ্টেম্বর কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে। সেদিন ম্যাচ হারার পর ক্যামেরায় ধাক্কা দেন।ক্যামেরাম্যান জনি জ্যাকসন পরবর্তীতে জানিয়েছিলেন, মার্টিনেজ তাকে শারীরিকভাবে আঘাত করেছিলেন। দুটো ঘটনায় মার্টিনেজের আচরণবিধি ভাঙার প্রমাণ পেয়েছে ফিফা, যার ফলাফলস্বরূপ এই নিষেধাজ্ঞা।