গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Newsdesk অ্যাস্টন ভিলার সঙ্গে চুক্তি বাড়লো মার্তিনেসের

    অ্যাস্টন ভিলার সঙ্গে চুক্তি বাড়লো মার্তিনেসের

    0
    166
    Martinez extended his contract with Aston Villa
    Martinez extended his contract with Aston Villa

    এমিলিয়ানো মার্তিনেসের অ্যাস্টন ভিলার সঙ্গে সম্পর্ক আরও দীর্ঘ হচ্ছে। ইংলিশ ক্লাবটির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী গোলরক্ষক।

     

    ৩১ বছর বয়সী মার্তিনেসের সঙ্গে ২০২৬-২৭ সিজন পর্যন্ত চুক্তি ছিল ভিলার। নতুন চুক্তিতে ২০২৯ সাল পর্যন্ত দলটির সঙ্গে থাকবেন তিনি।২০২০ সালে আর্সেনাল থেকে চার বছরের চুক্তিতে ভিলায় যোগ দেন মার্তিনেস।পরে ২০২২ সালে আরও তিন বছরের জন্য তার সঙ্গে চুক্তি করে ক্লাবটি।এবার চুক্তির মেয়াদ বাড়ানো হলো আরও দু’ বছর।এখন পর্যন্ত ভিলার হয়ে ১৫০ ম্যাচ খেলেছেন মার্তিনেস। গত সিজনে প্রিমিয়ার লিগে ৩৪ ম্যাচের ৯টিতে কোনো গোল হজম করেননি তিনি। চতুর্থ হয়ে সিজন শেষ করে ভিলা, প্রথমবারের মতো সুযোগ পায় চ্যাম্পিয়ন্স লিগে খেলার। উল্লেখ্য ২০২২ বিশ্বকাপে আর্জেন্টিনার ৩৬ বছরের অপেক্ষা অবসান ঘটানো চ্যাম্পিয়নশিপ জয়ে বড় অবদান রাখেন মার্তিনেস। এবারের কোপা আমেরিকা জয়েও তার ছিল বড় ভূমিকা।