অনুশীলনে মার্তিনেজ, আলজেরিয়া ম্যাচে খেলবেন?

0
36
ছবি সৌজন্যে : এক্স

আর্জেন্টিনা শিবিরের জন্য বড় স্বস্তি। সব আশঙ্কা উড়িয়ে অবশেষে দু’ হাতে গ্লাভস পরে পুরোদমে অনুশীলনে ফিরেছেন আলবিসেলেস্তেদের বিশ্বজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ।

আঙুলের চোট কাটিয়ে তার এই প্রত্যাবর্তন আগামী ১৬ জুন কানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন শুরুর আগে কোচ লিওনেল স্কালোনির মুখে চওড়া হাসি ফুটিয়েছে। ২০ মে ইউরোপা লিগের ফাইনালে ফ্রাইবুর্গের বিপক্ষে মাঠে নামার আগে ওয়ার্ম-আপের সময় ডানহাতের অনামিকায় ফ্র্যাকচারের শিকার হন এই অ্যাস্টন ভিলা তারকা। চোট নিয়েই অবশ্য সেদিন ক্লাবের হয়ে ইউরোপা লিগ জয়ের উল্লাসে মেতেছিলেন তিনি।এরপর শুরু হয় পুনর্বাসন প্রক্রিয়া।চোটের শুরুর দিকে ডানহাতে স্প্লিন্ট পরে এক হাতে গ্লাভস গলিয়ে অনুশীলন চালিয়ে যান অভিজ্ঞ গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। তবে সব জড়তা কাটিয়ে চোটাক্রান্ত হাতেও গ্লাভস পরে পুর্ণাঙ্গ সেশন শেষ করেছেন তিনি।চোটের কারণে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে হন্ডুরাস ও আইসল্যান্ডের বিপক্ষে জয় পাওয়া ম্যাচ দুটিতে পোস্টের নিচে দাঁড়াতে পারেননি ৩৩ বছর বয়সী তারকা। তবে আলজেরিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই তাকে শুরুর একাদশে দেখা যাবে বলে একশো ভাগ নিশ্চিত দলের মেডিকেল টিম।অ্যাস্টন ভিলার হয়ে সদ্য সমাপ্ত সিজনটা দুর্দান্ত কেটেছে মার্তিনেসের। তার অতিমানবীয় পারফরম্যান্সে ভর করেই ইংলিশ প্রিমিয়ার লিগে চতুর্থ স্থান নিশ্চিত করেছে ভিলা। জায়গা করে নিয়েছেন ইউরোপা লিগের সিজনসেরা দলেও।

 ২০২২ কাতার বিশ্বকাপ জয়ে আর্জেন্টিনার বাজপাখি খ্যাত গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ জিতেছিলেন টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের পুরস্কার। এরপর ২০২৪ সালের কোপা আমেরিকাতেও গোল্ডেন গ্লাভস নিজের করে নিয়েছিলেন এমিলিয়ানো মার্তিনেজ।