
মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফোনালাপের সময় ইলন মাস্কের থাকার কথা অস্বীকার করেছে ভারতের বিদেশ মন্ত্রক।
শনিবার কেন্দ্র স্পষ্ট করেছে যে, ২৪ মার্চ সর্বশেষ টেলিফোন আলাপটি হয়েছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে।
একই সঙ্গে, দুই নেতার মধ্যকার সেই কথোপকথনে ধনকুবের ইলন মাস্কও উপস্থিত ছিলেন বলে যে খবর প্রকাশিত হয়েছিল, তা অস্বীকার করা হয়েছে। ২৮ ফেব্রুয়ারি ইজরায়েল ও যুক্তরাষ্ট্রের ইরানের ওপর সামরিক হামলা শুরু হওয়ার পর, মঙ্গলবার প্রেসিডেন্ট ট্রাম্প প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী’কে ইরানের সঙ্গে যুদ্ধ নিয়ে আলোচনা করতে ফোন করেছিলেন, যা ছিল দুই নেতার মধ্যে প্রথম আলাপচারিতা।
