
বেআইনি নির্মাণ তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজমিস্ত্রি সাইফুল ইসলামর মৃত্যু হয়েছে। ঘটনায় রণক্ষেত্র পরিস্থিতির সৃষ্টি হয়েছে উত্তর ২৪ পরগনার শাসনে।
এই ঘটনাকে কেন্দ্র করে সোমবার সকালে বিক্ষোভের মধ্যে গেলে আক্রান্ত হতে হয়েছে খোদ পুলিশকে। ভাঙচুর চালানো হয়েছে পুলিশের গাড়ি, ফাঁড়ি লক্ষ্য করে ব্যাপক ইটবৃষ্টি করা হয়েছে। উপযুক্ত ক্ষতিপূরণের দাবিতে দীর্ঘক্ষণ চলে বিক্ষোভ-অবরোধ। এলাকাবাসীর অভিযোগ, এখানে অবৈধভাবে বাড়ি নির্মাণ করা হচ্ছে। বারবার এনিয়ে অভিযোগ জানানো সত্ত্বেও প্রশাসন কোনও পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ। দীর্ঘক্ষণ পর রাস্তা থেকে মৃতদেহ তুলে ময়নাতদন্তের জন্য বারাসাত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। রাস্তা অবরোধ করে বিক্ষোভ ও এলাকায় বিশৃঙ্খলার পরিবেশ সৃষ্টি করার ঘটনায় প্রায় চারজনকে আটক করেছে পুলিশ। যদিও, আচমকাই যাদেরকে পুলিশ আটক করে নিয়ে যাচ্ছিল তাদের এলাকার বাসিন্দারা পুলিশের গাড়ি থেকে নামিয়ে নেয়।
রাস্তায় পুলিশের গাড়ি আটকায় তারপর পুলিশের গাড়ির ভিতর থাকা বিক্ষোভকারীদের নামিয়ে নেয় এলাকার বিক্ষোভকারীরা। যদিও শেষমেশ পরিস্থিতি পুরোটাই নিয়ন্ত্রণে।








