নিউইয়র্কের নাইটক্লাবে বন্দুকবাজের হামলা, আহত ১০ 

0
162
ছবি সৌজন্যে : এক্স

আমেরিকার নিউ অরলিন্স-র পর এবার নিউইয়র্কের নাইট ক্লাবে বন্দুকবাজের হামলায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন।

 

 

জানা গিয়েছে, নিউইয়র্কের কুইনসে আমাজুরা নাইট ক্লাবে এলোপাথাড়ি গুলি চলে।নতুন বছরের উদযাপনের মধ্যে নাইট ক্লাবে হইহল্লা চলার সময় বেপরোয়া গুলি চালানো হয়। এই ঘটনায় দুজন জড়িত রয়েছে বলে সন্দেহ পুলিশের। তবে তারা গুলি চালিয়ে পালিয়ে গিয়েছে বলে প্রাথমিক সূত্রে খবর। ইতিমধ্যে আহদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনার পর নিউইয়র্ক পুলিশ বিভাগের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।পুলিশের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয় বাসিন্দা ও সাংবাদিকদের পোস্ট করা সোশ্যাল মিডিয়া পোস্টে দেখা গিয়েছে, কুইন্সের আমাজুরা নাইটক্লাবের সামনে একাধিক পুলিশের গাড়ি। জানা গিয়েছে, নিউইয়র্ক পুলিশের ১০৩তম প্রিসিঙ্কটের কাছেই অবস্থিত এই ক্লাবটি। স্থানীয় সময় রাত ১১টা ২০ মিনিটে এই হামলার কথা সামনে আসে।

 

এরপরই সেই রাস্তা চারদিক দিয়ে বন্ধ করে দেয় পুলিশ। সেই ক্লাবটি ঘিরে ফেলে পুলিশ। সেখানে অ্যাম্বুলেন্স আসে।