গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Sports আইসিসির মাসসেরা বুমরাহই

    আইসিসির মাসসেরা বুমরাহই

    0
    150
    ছবি সৌজন্যে : এক্স

    বোর্ডার-গাভাস্কার ট্রফিতে অস্ট্রেলিয়ার কাছে ৩-১ ব্যবধানে ধরাশায়ী হয়েছে ভারত। প্রতিপক্ষের মাঠে দল সিরিজ হারলেও ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জ্বল ছিলেন জাসপ্রীত বুমরাহ।

    সেই উজ্জ্বল পারফরম্যান্সের স্বীকৃতি সিরিজেই পেয়েছিলেন তিনি।সিরিজসেরা হয়েছিলেন বুমরাহ। পুরো ডিসেম্বর মাস রাঙানোয় এবার আরেক স্বীকৃতি পেলেন ভারতীয় পেসার। আইসিসির ডিসেম্বর মাসের মাসসেরা হয়েছেন টেস্ট র‌্যাংকিংয়ের শীর্ষ বোলার। পেছনে ফেলেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক ও পেসার প্যাট কামিন্স ও দক্ষিণ আফ্রিকার পেসার ডেন প্যাটারসনকে। দ্বিতীয়বারের মতো এই পুরস্কার জিতলেন তিনি।এর আগে ২০১৪ সালের জুনে প্রথমবার মাসসেরা হয়েছিলেন তিনি।বস্তুত বুমরাহ এতটাই দুর্দান্ত পারফরম্যান্স করেছেন যে, তার মাসসেরা হওয়ার ঘোষণাই শুধু বাকি ছিল।ডিসেম্বর মাসে ৩ টেস্টে ১৪.২২ গড়ে ২২ উইকেট নিয়েছেন ভারতীয় পেসার।আর ৫ টেস্টের সিরিজে নিয়েছেন ৩২ উইকেট।যা ভারতীয় পেসারদের মধ্যে এক সিরিজে নেওয়া সর্বোচ্চ। মাসের মতো পুরো বছরটাই সোনায় মোড়ানো ছিল বুমরাহর। বছর জুড়ে ১৩ টেস্টে ১৪.৯২ গড়ে নিয়েছেন ৭১ উইকেট।অন্যদিকে মেয়েদের মাসসেরা হয়েছেন অ্যানাবেল সাদারল্যান্ড।

    অস্ট্রেলিয়ার ব্যাটার পেছনে ফেলেছেন ভারতের স্মৃতি মান্ধানা ও দক্ষিণ আফ্রিকার ননকুলুলেকো এমলাবা। পুরো মাসে ৫ ওয়ানডেতে দুই সেঞ্চুরিতে ২৬৯ রান ও ৯ উইকেট নেওয়ার স্বীকৃতিই পেয়েছেন ২২ বছর বয়সী ব্যাটসম্যান।