গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Newsdesk খুনের কথা স্বীকার করেছে অভিযুক্ত, ধর্ষণ কিনা দেখছে পুলিশ: এসপি

    খুনের কথা স্বীকার করেছে অভিযুক্ত, ধর্ষণ কিনা দেখছে পুলিশ: এসপি

    0
    129
    ছাত্রীকে খুনের কথা স্বীকার করলেও ধর্ষণের কথা মানেনি অভিযুক্ত। ঘটনাস্থল থেকে এমনটাই জানিয়েছেন বারুইপুর পুলিশ জেলার সুপার পলাশচন্দ্র ঢালি।
    তবে ধর্ষণের যে অভিযোগ উঠেছে তা খতিয়ে দেখা হচ্ছে। জয়নগরের মহিষমারি এলাকার একটি জলাজমি থেকে শুক্রবার রাতে উদ্ধার হয় ৯ বছরের শিশুর দেহ। ধর্ষণ করে খুনের অভিযোগে রাতেই সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। শিশু খুনের অভিযোগে পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগে শনিবার সকাল তপ্ত হয়ে ওঠে এলাকা। পুলিশ ক্যাম্পে ভাঙচুর করে আগুন, অবরোধ, ভাঙচুর, পুলিশকে লাঠি, ঝাটা নিয়ে তাড়া রণক্ষেত্রের চেহারা নেয়। কাঁদানে গ্যাস, লাঠিচার্জ করেও উত্তেজিত জনতাকে নিয়ন্ত্রণে আনতে পারেনি পুলিশ। পরিস্থিতি সামাল দিতে জয়নগরে পৌঁছন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার, প্রেসিডেন্সি রেঞ্জের ডিআইজি আকাশ মাঘারিয়া সহ একাধিক পুলিশকর্তা।