গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home National জম্মু-কাশ্মীরের ১০ এলাকায় চলছে ব্যাপক চিরুনি তল্লাশি

    জম্মু-কাশ্মীরের ১০ এলাকায় চলছে ব্যাপক চিরুনি তল্লাশি

    0
    133
    ছবি সৌজন্যে : এক্স

    টার্গেট এবার স্লিপার সেল, জম্মু-কাশ্মীরের ১০ এলাকায় চিরুনি তল্লাশি অভিযান শুরু করেছে জম্মু-কাশ্মীর পুলিশের কাউন্টার ইন্টেলিজেন্স শাখা।

    একই সঙ্গে জঙ্গি নিয়োগ করে এমন মডিউল চিহ্নিত এবং ধ্বংস করার লক্ষ্যও রয়েছে তাদের। পুলিশ সূত্রে খবর, গান্ডেরবাল, শ্রীনগর, বাডগাম এবং পুলওয়ামার ১০টি এলাকায় একযোগের চিরুনি চালানো হচ্ছে। উপত্যকার ওই এলাকাগুলিতে জঙ্গিদের স্লিপার সেল বেশি সক্রিয় বলে খবর। পুলিশ ও নিরাপত্তাবাহিনীর অনুমান, সীমান্তের ওপার থেকে ওই এলাকায় স্লিপার সেল চালানো হয়েছে।

    এর মাথায় রয়েছে কুখ্যাত জঙ্গি কমান্ডার আবদুল্লাহ গাজি।