
এক সপ্তাহ কাটতে না কাটতেই ফের ভূমিকম্প জাপানে। সোমবার ভোর ৫টা ২৩ মিনিটে জাপানের হোক্কাইডোতে ভূমিকম্প অনুভূত হয়।
রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.২। আমেরিকার জিওলজিক্যাল সার্ভে দফতর সূত্রে খবর, হোক্কাইডোর সারাবেতসু শহরে মাটির ৮৩ কিমি গভীরে কম্পন অনুভূত হয়। তবে এই কম্পনের জেরে এখনও পর্যন্ত সুনামির কোনও সতর্কবার্তা দেওয়া হয়নি।
আমেরিকার ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ঘটনাস্থল সাপ্পোরো থেকে প্রায় ২০০ কিলোমিটার পূর্বে তুলনামূলক কম জনবসতিপূর্ণ হওয়ায় প্রাণহানি বা বড় ধরনের ক্ষতির আশঙ্কা খুব কম। যেখানে প্রবল কম্পন অনুভূত হয়েছে সেসব এলাকায় ভূমিধস ও পাথরধসের ঝুঁকি বেড়েছে বলে সতর্ক করেছে জেএমএ।






