মোহালির অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণ, মৃত ২

0
100
ছবি সৌজন্যে : এক্স

পাঞ্জাবের মোহালির অক্সিজেন প্ল্যান্টে প্রবল বিস্ফোরণে অন্তত ২ জনের মৃত্যু হয়েছে। তবে মৃতের সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আহত হয়েছেন অনেকে।

বুধবার মোহালির ফেজ ৯ এর একটি শিল্প এলাকা ওই ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে। মোহালি পুলিশের ডেপুটি কমিশনার বলেছেন, বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। সঙ্গে সঙ্গে কালো ধোঁয়ায় চারদিক ঢেকে যায়।

খবর পেয়ে মহকুমাশাসক, মোহালি পুলিশ ও প্রশাসনের উর্ধ্বতন কর্তারা পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে পৌঁছেছেন। আহতদের যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।