
শীত জাঁকিয়ে পড়তে বিক্রিও বেড়েছিল ওয়েলিংটন স্কোয়ারে ভুটিয়াদের শীতের পোশাকের মার্কেটে।বৃহস্পতিবার বিকেলে কার্যত সেই মার্কেটই আগুন লেগে যায়।
শীতের হাওয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে পরপর দোকানে। আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বন্ধ হয়ে যায় যানচলাচল। খবর পেয়েই দমকলের ৪টি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু তার আগেই আগুনের জেরে ৫৫টি দোকান ভস্মীভূত হয়ে গিয়েছে। এদিকে নিউ টাউনের থাকদাড়ির একটি বহুতলের একাংশে আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। সেখানে এক সংস্থার অফিসে বৃহস্পতিবার সকালে হঠাৎ করেই আগুন লেগে যায়। কালো ধোঁয়ায় ঢেকে যায় পুরো এলাকা।
খবর পেয়েই সেখানে যায় দমকলের দুটো ইঞ্জিন। প্রাথমিকভাবে দমকলের অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে।






