গ্রাম থেকে শহর
News & Much More

33.7 C
Kolkata
33.7 C
Kolkata
More
    Home Kolkata দে’জ মেডিক্যালে বিধ্বংসী আগুন

    দে’জ মেডিক্যালে বিধ্বংসী আগুন

    0
    123
    ছবি সৌজন্যে : নিজস্ব

    বন্ডেল গেটের দে’জ মেডিক্যালে বিধ্বংসী আগুন। শনিবার দুপুরে হঠাৎ করেই আগুন লেগে যায় ৭৫ বছরের পুরনো ওই ওষুধের কারখানায়।

    মুহূর্তে পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। জ্বলতে থাকে পুরো বিল্ডিং। ওষুধের কারখানায় প্রচুর পরিমাণে কেমিক্যাল মজুত থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। আগুন লেগে যাওয়ায় কারখানার কর্মীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। ধোঁয়ায় শ্বাসকষ্ট শুরু হয় লোকজনদের। খবর পেয়ে ঘটনাস্থলে পরপর ১০ টি ইঞ্জিন সেখানে পৌঁছয়। এছাড়াও ডিজাস্টার ম্যানেজমেন্টের লোকজনও এলাকায় পৌঁছয়। কিন্তু আগুনের তীব্রতায় কারখানার কাছেই যেতে পারছেন না দমকলকর্মীরা। অনেক পরে আগুন নেভানোর কাজ শুরু করেন দমকলকর্মীরা। তবে ভিতরে কেউ আটকে রয়েছে কিনা তা স্পষ্ট নয়।

    কর্মীদের একাংশের অভিযোগ ওয়েল্ডিংয়ের কাজের সময় ফুলকি থেকে আগুন লেগেছে কারখানায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও আগুনের উৎসস্থলেই পৌঁছতে পারেনি দমকলকর্মীরা।