দিল্লির ই-চার্জিং স্টেশনে ভয়াবহ আগুন, পুড়ে মৃত ২

0
115
ছবি সৌজন্যে : এক্স
দিল্লির শাহদারায় মোতিরাম রোডে ই-চার্জিং স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে বলে খবর। গুরুতর জখম আরও চার জন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সকাল ৬টা ৪০ মিনিট নাগাদ আচমকাই আগুন লেগে যায় শাহদারা এলাকার ওই ই-রিক্সা চার্জিং স্টেশনে।
চার্জিং স্টেশনে সে সময়ে বেশ কয়েকজন ই-রিক্সা চার্জও করছিলেন। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়াও তারা সেখানেই আটকে যান। কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। খবর পেয়ে দমকল এলে প্রায় ২ ঘণ্টার প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন।
দমকল সূত্রে খবর, ঘটনাস্থল থেকে গুরুতর জখম অবস্থায় চারজনকে উদ্ধার করা হয়েছে। তাদের নিয়ে যাওয়া হয় নিকটবর্তী হাসপাতালে। এছাড়া আরও দু’জনের পোড়া দেহও উদ্ধার হয়েছে ঘটনাস্থল থেকে।